লেনোভো ল্যাপটপ পরিবেশন করছে টগি সার্ভিসেস

১৮ নভেম্বর, ২০১৯ ২৩:৩২  
বাংলাদেশের বাজারে লেনোভাের চারটি নতুন ল্যাপটপ উন্মোচন করলো টগি সার্ভিসেস লিমিটেড। সোমবার (১৮ নভেম্বর) গুলশানে টগির কর্পোরেট হেড অফিসে লিজিয়ন, ইয়ােগো, আইডিয়াপ্যাড সিরিজের এই ল্যাপটপগুলাের দেশজুড়ে পরিবেশন করার ঘোষণা দেয়া হয়। টগি সার্ভিসেস লিমিটেড এর হেড অফ বিজনেস, অ্যান্ড ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং এ এসএম মোস্তফা মনোয়ার, চিফ অপারেটিং আবু তৈয়র এবং সেলস ম্যানেজার, রাশেদ কবির। অনুষ্ঠানে জানানো হয়, নজরকাড়া ডিজাইন ও অত্যাধুনিক স্পেসিফিকেশন লেনোভাে লিজিয়ন ওয়াই৭৫০, ইয়ােগো এস৭৩০ ও আইডিয়াপ্যাড এস৫৪০ এবং সি৩৪০ ল্যাপটপ ব্যবহারকারীদের কম্পিউটারে কাজ করার নতুন অভিজ্ঞতা দিবে। লেনোভাের এই ল্যাপটপগুলাে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাবে। ল্যাপটপগুলাের দাম মডেল ভেদে ৮৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ ৫০ হাজার টাকার মধ্যে থাকবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই লেনোভো’র অনুমোদিত পরিবেশক হিসেবে বাংলাদেশে ল্যাপটপ পরিবেশন করেছিলো গ্লোবালব্রান্ড প্রাইভেট লিমিটেড ও ফ্লোরা লিমিটেড।